খালেদা জিয়ার রোগগুলো খারাপ আকার ধারণ করছে: বিবিসি`র প্রতিবেদন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করবে বিএনপির নেতাদের একটি দল।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলটি বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবে, তবে তার চিকিৎসার বিষয়টিই প্রাধান্য পাবে।
এর আগে গত রবিবার ফখরুল অভিযোগ করেন খালেদা জিয়া তাকে বলেছেন যে তিনি কারাগারে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
দুর্নীতির দায়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি নেতা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকার ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, অতীতেও তিনি (খালেদা জিয়া) বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং বর্তমানে সেই রোগগুলো আরো খারাপ অবস্থা ধারণ করেছে।
বিএনপির দাবি, খালেদা জিয়াকে অনতিবিলম্বে জামিনে মুক্তি দেয়া হোক যাতে তিনি পছন্দমতো হাসপাতালে তার চিকিৎসা নেয়ার সুযোগ পান।
আর জামিন না দেয়া হলে সরকারি ব্যবস্থাপনায় ঢাকাতেই তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে যেন তার চিকিৎসা নিশ্চিত করা হয় - এমনটাই বলা হচ্ছে দলের পক্ষ থেকে।
মোশাররফ হোসেন বলেন, আদালতের নির্দেশে যে মেডিক্যাল টিমটি গঠন করা হয়েছে তারা খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে সুপারিশ করেছে যেন তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সরকার সেই চিকিৎসা শুরু করছে না, গড়িমসি করছে।
সেজন্যই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করতে চেয়েছেন বলে জানানো হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন মোশাররফ হোসেন।
আপাতত বিএনপির মূল দাবি: খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের ভেতরেই বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ। অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি বুধবার ঢাকায় এক মানববন্ধনের কর্মসূচিও দিয়েছে।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





