খালেদা জিয়া কারাগারে ভালো নেই : ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৭ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নয়। তিনি কারাগারে ভালো নেই। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তার দেখা করতে দেওয়া জরুরি। কারণ তিনি সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে নাজিমউদ্দিন রোডের কারাগারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের স্বাস্থ্য খুব ভালো নয়। প্রথম থেকেই আমরা তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তার সমস্যাগুলো বেশ বেড়ে গেছে।
দলটির মহাসচিব বলেন, খালেদা জিয়ার এখন হাঁটতেও কষ্ট হয়। তার স্নায়বিক সমস্যাও দেখা দিয়েছে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, দুঃখজনকভাবে সেই চিকিৎসা তিনি এখনো পাচ্ছেন না। কারণ, তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তাকে এখন পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি বা স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, এটা আমরা বারবার বলেছি, অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তার দেখা করতে দেওয়াটা জরুরি। কারণ, তিনি সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।
ফখরুল বলেন, যদিও এর মধ্যে সরকারের পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ তাকে দেখতে এসেছিলেন, কিছু পরীক্ষার কথা তারা বলে গেছেন। কিন্তু আমরা মনে করি যারা নিয়মিত তার চিকিৎসা করেন, তাদের খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া দরকার, অবিলম্বে দেওয়া উচিত।
কারাবন্দি হওয়ার পর এর আগে গত ৭ মার্চ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেন মির্জা ফখরুল। সে সময় স্থায়ী কমিটির অন্য সদস্যরাও ছিলেন। এবার তিনি একাই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। সেদিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন তিনি।
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম




