ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৩৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদা জিয়াকে দেখে এলো মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পুরান ঢাকার কারাগারে খালেদা জিয়াকে দেখে এসেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

 

আজ শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের ফটক দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায় মেডিক্যাল বোর্ডের সদস্যদের।


এক ঘণ্টা পর বেলা ৪টা ৫০ মিনিটে বেরিয়ে আসেন বোর্ডের পাঁচ চিকিৎসক। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে ২০/৩০ মিনিট স্বাস্থ্য পরীক্ষা করেন। পরবর্তীতে তারা ব্যবস্থাপত্র দেবেন। সেই অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

 

এক প্রশ্নের জবাবে জেলার মাহবুবুল বলেন, চিকিৎসকদের সকাল ১১টায় আসার কথা ছিল। খালেদা জিয়ার সিদ্ধান্তে তারা বিকালে আসেন।