ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২০:১২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে। 

গত বছরের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরমধ্যে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। একই দাবিতে সারা দেশে নানা কর্মসূচিও পালন করে আসছে বিএনপি।