খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর নয়
| উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০৩ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর কিছু নয় বলে দাবি করেছেন চিকিৎসকরা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে পরস্পরবিরোধী নানা খবরের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল।
সেই বোর্ডের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান শামসুজ্জামান জানান, "এক কথায় বলবো যে উনি অসুস্থ, কিন্তু খুব মারাত্মক কিছু নয়।"
তিনি আরও বলেন, "অসুস্থতা ওনার আগেও ছিল, এখন সেগুলো বেড়েছে। তবে গুরুতর কিছু নয়, শঙ্কারও কিছু নেই। অসুস্থতা আগে যা ছিল তার থেকে মাত্রা একুট বেড়েছে-আমরা তাই পেয়েছি।"
শামসুজ্জামান বলেন, "উনার হাতে-পায়ে, কোমরে ব্যথা বেড়েছে। উনাকে অন্য ব্যক্তিদের সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে।"
বিএনপির নেতারা গত কয়েকদিন ধরেই অভিযোগ করছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারা স্পষ্ট কোনও ধারণা পাচ্ছেন না। দলীয় নেত্রীর চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে তারা তার মুক্তির দাবি করেছেন।
গত ৮ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে বিএনপির যে প্রতিনিধি দলটি তার সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন। সে সময় খালেদা জিয়া তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও অভিযোগ করেননি বলে জানান মোশারফ হোসেন।
কিন্তু এরপর কারা কর্তৃপক্ষ সম্প্রতি তাকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে না পারায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, জানান বিএনপির এই নেতা।
কারাবন্দীদের অসুস্থতার ক্ষেত্রে সরকারি-ভাবে চিকিৎসার বন্দোবস্ত করে থাকে কারা কর্তৃপক্ষ। প্রথমে কারাগারের চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন, পরে প্রয়োজন হলে আলাদা মেডিকেল বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেয়া হয়। অসুস্থতার গুরুত্ব অনুযায়ী কারাগারের বাইরেও চিকিৎসার সিদ্ধান্ত সরকার নিতে পারে।
তবে বিএনপি নেতারা বলছেন, এতদিন পর্যন্ত মূলত দেশের বাইরে বিভিন্ন দেশেই খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে। ফলে তারা দেশের বাইরেই তার চিকিৎসার কথা ভাবছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার খালেদা জিয়া কারা কর্তৃপক্ষকে বলেছেন, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ ছাড়া তিনি নতুন কোনো ওষুধ নেবেন না।
সূত্র : বিবিসি বাংলা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম




