ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পেছালো। পরবর্তী শুনানির দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এসব তথ্য জানান।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, যেহেতু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তাছাড়া কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি, তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। এরপর শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী এই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলার বাদী।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেয়া হয়েছে।

এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের মধ্যে ছয় আসামি মারা গেছেন।

-জেডসি