খালেদা জিয়ার জন্য সারাদেশে বিএনপির দোয়া শুক্রবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন আজ। প্রতিবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন পালন করলেও এবার সেই আয়োজন করছে না বিএনপি। অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল করা হবে।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, নেত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কোনো কর্মসূচি থাকচে না। দেশনেত্রীর জন্মদিনটি আমরা পরেরদিন শুক্রবার পালন করব। বিএনপির উদ্যোগে তার এই জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রিজভী জানান, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল করবে বিএনপি।
খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার মন্তব্য করে রিজভী বলেন, আমাদের নেত্রী ক্ষমতাসীন দলের প্রতিহিংসার শিকার। বিএনপি চেয়ারপারসন এদেশের গণমানুষের নেত্রী যিনি বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদা রক্ষার্থে আপসহীন লড়াই করেন, সেই নেত্রী আজকে প্রতিহিংসার কারণে কারাগারে বন্দি রয়েছেন।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, মেজবাহউদ্দিন, টিএস আইয়ুব, আমিনুল ইসলাম, আয়শা সিদ্দিকা, স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে।
১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


