খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০২:৩১ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বা কোন ব্যক্তিই আইনের উর্দ্ধে নয়। আইন কানুন ও আদালতের বিধান অনুযায়ী বেগম জিয়ার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য অন্য আইন আছে। সুতরাং বেগম খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচার কার্যকে বাধাগ্রস্থ করে তাহলে আইন প্রয়োগের বাধাদানকারী হিসেবে তার আলাদা মামলা হতে পারে।
আজ শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে বিএনপিকে হয়রানী করছে মির্জা ফকরুলের এমন অভিযোগ ও রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইনু জনগনকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেত্রী শেখ হাসিনার পক্ষে দাড়ান। রাজাকারের বন্ধু, জঙ্গির সঙ্গী বেগম খালেদা জিয়াকে বর্জন করে বাংলাদেশকে চক্রান্ত, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করুন।
এ সময় জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে একমতবিনিময় অনুষ্ঠানে যোগদেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


