খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৭ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আমরা আগামীকাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করব। ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে দুপুর ২টায়। এ বিষয়ে আমরা পুলিশকে অবহিত করেছি। এ ছাড়া সিটি করপোরেশনকেও জানানো হয়েছে। তারা বলেছে, পুলিশ অনুমতি দিলে তাদের আপত্তি নেই।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বারবার বলছি, কারাবন্দি খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। তাই ইউনাইটেড হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক তার। কিন্তু সরকার তার চিকিৎসা নিয়ে রহস্যজনক আচরণ করছে।
বিএনপির এই নেতা বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখে সরকারপ্রধান নিষ্ঠুর উল্লাসে মেতে উঠেছে। দেশনেত্রী খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও সরকারপ্রধানের নির্দেশে তার জামিন আটকে রাখা হয়েছে।
রিজভী বলেন, এমনকি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাঁকে তাঁর পছন্দ অনুযায়ী চিকিৎসকদের দ্বারা চিকিৎসা না দেওয়ায় সরকারপ্রধানের ষড়যন্ত্র, চক্রান্ত এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘পাহাড়ে আওয়ামী লীগের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগ দেশব্যাপী নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আওয়ামী লীগ গোটা পাহাড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে।
দুই সিটি নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, দুই সিটিতে আওয়ামী লীগের কর্মীদের হাতে বৈধ ও অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও ইসি (নির্বাচন) তা করতে ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




