খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা আইনজীবীরা। এসময় তারা খালেদা জিয়ার সুচিকিৎসারও দাবি জানান।
শুক্রবার রাজধানী নয়াপল্টনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যে মিথ্যা মামলায় অন্যরা জামিন পেয়েছেন, সেই একই মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে- সেজন্য শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
মিছিলে অংশ নেন: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, তাহমিনা আক্তার হাশেমী, সেতারা বেগম সেতু, রাফিজা আলম লাকী, নার্গিস পারভীন এলিজা, নাসরিন বেগম, নার্গিস পারভীন মুক্তি, নাদিরা বেগম হ্যাপি, আসমা খাতুন, মোস্তারী আক্তার নুপুর, জোহরা খাতুন জুঁই, কাজী রওশন দীল আফরোজ, ফারহানা আক্তার লুবনা, শাহীন সুলতানা খুকী, শামসুন্নাহার, তামান্না খানম, জেবুন্নেসা খানম, হাবিবা কাদের মিলি প্রমুখ।
-জেডসি
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না