ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

খালেদা জিয়ার রোগমুক্তিতে আজ নয়াপল্টনে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের শীর্ষ নেত্রীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল বুধবার দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ঢাকাসহ সারাদেশের দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছেন।

-জেডসি