ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:৫৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাৎ বিকেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একমাস পর তার পরিবারের সদস্যরা স্বাক্ষাৎ করছেন। সাক্ষাৎ প্রার্থীরা হলেন: বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।

আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সাথে স্বাক্ষাৎ করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ একমাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজকে (শনিবার) তার পরিবারের সদস্যদের স্বাক্ষাৎ করার অনুমতি দেয়া হয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

-জেডসি