ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

খালেদা সৌদি আরব সফর বাতিল করলেন

আপডেট: ০৪:০৭ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

khaleda_zia_sm_177760329স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সবকিছু চূড়ান্ত হওয়ার পর হঠাৎ করেই সৌদি আরব সফর বাতিল করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের ভিসা, বিমান টিকিট এবং মক্কা-মদিনায় হোটেল বুকিংসহ যাবতীয় প্রস্তুতির শেষ পর্যায়ে, হঠাৎ করেই খালেদার সৌদি আরব সফর বাতিলে প্রবাসী নেতাদের মাঝে হতাশার ছাপ দেখা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক মদিনা বিএনপি’র এক নেতা জানান, সবকিছু চূড়ান্ত হওয়ার পর খালেদা জিয়া সৌদি আরব সফরে আসার একদিন আগে তার ব্যক্তিগত সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর খালেদা তার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই মূলত খালেদা জিয়ার সৌদি আরব সফর বাতিল করা হয়েছে বলেও জানায় সূত্রটি। তবে ঢাকার সূত্র জানায়, খালেদার যাওয়া-না যাওয়ার বিষয়টি বুধবার (০৮ জুলাই) সকাল ১১টার দিকে নিশ্চিত হওয়া যাবে। মঙ্গলবার (০৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত তার সৌদি আরব সফর নিশ্চিত ছিল। ০৮.০৭.২০১৫