ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:৫১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

খালেদাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেলে স্বজনরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সোমবার (১৬ ডিসেম্বর) সাক্ষাৎ করতে গেছেন তার স্বজনরা। আজ বিকাল তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তার পরিবারের পাঁচ সদস্য। তবে, তাদের মধ্যে কারা কারা আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, গত ১৪ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু, শেষ সময়ে কারা কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় সেই দিন তাদের দেখা হয়নি। পরে ১৬ই ডিসেম্বর ম্যাডামের সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ। তাই আজ বেগম জিয়ার সাথে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে যাবেন। যদিও ১৫ দিন পরপর ম্যাডামের সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা ছিলো। কিন্তু, দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর ওনার সাথে দেখা করার জন্য পরিবারের সদস্য অনুমতি পেয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

-জেডসি