ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৩৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদার চিকিৎসার রিট শুনানি ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫৫ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে আজ খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করা হয়।

উল্লেখ্য , চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন খালেদা জিয়া।