ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:২৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

খালেদার জামিন আবেদনের শুনানি ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪১ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হয়েছে। ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি নেত্রীর জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েসের আদালতে এই জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া।

জানা গেছে, আগামী ৩১ জুলাই এই আবেদনের ওপর শুনানি হবে। এর আগে গত ৫ জুলাই ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের পরই নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।