খালেদার মুক্তির আশা দেখছে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
খালেদার মুক্তির আশা দেখছে না বিএনপি
কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আশা ছেড়ে দিয়েছে বিএনপি। আইনি প্রক্রিয়ায় তার জামিনে মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না দলটির নেতারা। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগকে মোকাবিলা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলে তাকে মুক্ত করার মতো সাংগঠনিক সক্ষমতাও নেই। এ অবস্থায় দলটির নীতিনির্ধারকসহ গুরুত্বপূর্ণ নেতাদের মনোবলেও বেশ ঘাটতি দেখা দিয়েছে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার ও দলে উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যরা খালেদা জিয়ার ‘জীবন রক্ষার্থে’ রাষ্ট্রপতির কাছে আবেদন করার বিষয়ে ভাবছেন। খালেদা জিয়া এতে রাজি হলেই আবেদন করা হবে।
পরিবারের সদস্যরা ও দলের একটি অংশ মনে করে, খালেদা জিয়ার সব শেষ জামিন আবেদন আপিল বিভাগ খারিজ করে দিলে আইনি পথে তার মুক্তির পথ বন্ধ হয়ে যায়। এর পর গত ২৪ জানুয়ারি বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার সেজো বোন সেলিমা ইসলামসহ স্বজনরা। বোনের মুক্তির বিষয়ে নতুন করে আবেদন করার কথা জানিয়ে সেলিমা ইসলাম সেদিন সাংবাদিকদের বলেন, আমরা ভাবছি আবেদন করব। কারণ তার শরীরের যে অবস্থা, এভাবে চলতে থাকলে ওনাকে জীবিত অবস্থায় বাসায় নিয়ে যেতে পারব না।
জানা গেছে, সম্প্রতি পরিবারের সদস্যরা খালেদা জিয়ার ‘জীবন রক্ষার্থে’ রাষ্ট্রপতির কাছে আবেদন করার বিষয়টি নিয়ে নিজেরা বসেছিলেন। এ নিয়ে তারেক রহমানের সঙ্গেও তারা আলোচনা করবেন। খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন। তিনি রাজি হলেই আবেদন করা হবে। তবে এর আগে একবার প্যারোলে মুক্তির বিষয়টি দল ও পরিবারের দিক থেকে খালেদা জিয়ার কাছে তুলে ধরা হয়েছিল। তিনি ক্ষোভের সঙ্গে তা নাকচ করে বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি।’
রাষ্ট্রপতির কাছে বিশেষ আবেদনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, এটি দলীয় নয়, পারিবারিক বিষয়। তবে তারা জানান, ধীরে ধীরে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। এর মধ্য দিয়ে সরকারকে চাপে ফেলে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
নানামুখী এই চিন্তাভাবনার মধ্যেই আজ খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্তি হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। দুই বছরপূর্তিতে তার মুক্তির দাবিতে আজ শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া তার রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




