খালেদার মুক্তির দাবীতে রোববার থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৯ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় রাজধানীর প্রতি থানায় থানায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। একই দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে এ দল।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই বিক্ষোভের ঘোষণা নেয়।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সে রকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোন কাজে আসবে না।
রিজভী আহমেদ আরো বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না। চারদিকে শেখ হাসিনার সরকারবিরোধী আওয়াজ শুরু হয়েছে। বর্তমান সরকারের বিদায় এখন অত্যাসন্ন।
এদিকে একটি দৈনিকে ‘তারেকের টেবিলে বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেন রিজভী।
রিজভী বলেন, প্রতিবেদনটি শুধু হাস্যকরই নয়, এটি সরকারের মিথ্যা প্রপাগান্ডার এক উদ্বেগজনক সংযোজন। তারেকের টেবিলে ৩০০ প্রার্থীর নামের তালিকায় এতো মৃত ব্যক্তিদের নাম এলো কিভাবে?
তিনি বলেন, আমরা নিশ্চিত যে, সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার, তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আওয়ামী সরকারের নির্দেশে দুরভিসন্ধিমূলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




