ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:২৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদার সঙ্গে দেখা করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে যান। প্রায় এক ঘণ্টা ভেতরে থাকার পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।


পরে ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে চলমান সংগ্রাম তা চালিয়ে যেতে বলেছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।


তিনি আরও বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অনেক অসুস্থ, দুর্বল। তবে তিনি মানসিকভাবে শক্ত আছেন। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।



গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।