খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন ড. কামাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করেন ঐক্যফ্রন্টের ৮ নেতা।
সেখানে খালেদা জিয়া সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের দেখা করতে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। এই বিষয় নিয়ে পত্র-পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসতেছে- তাই আমরা উনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তার শারিরীক অবস্থা জানতে চাই। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি বলেছেন- দেখা করার জন্য আমাদের কোনো বাধা নাই। আপনার সবাই দেখা করতে পারবেন।
কবে বা কখন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন- এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ বলেন, এই বিষয় নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত সমামেশের অনুমতি দেননি।
বৈঠকে ঐক্যফ্রন্টের ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। এই সময় আরো উপস্থিত ছিলেন- ড. রেজা কিবরিয়া; ডা. জাফরুল্লাহ চৌধুরী; অধ্যাপক ড. নুরুল আলম বেপারী; ইকবাল হাসান মাহমুদ টুকু; শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
এর আগে, রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপির মিডিয়া উইংয়ের প্রধান শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়াকে দেখতে যাওয়ার বিষয়ে অনুমতি নিতে রবিবারই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


