ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৫:৫২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

খাসোগি’র ঘটনায় আতংকিত আইএমএফ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্ড শনিবার বলেছেন, আমি সৌদি আরবের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগির পরিণতি নিয়ে প্রকাশিত খবরে আতংকিত।

 

তবে এ মাসে রিয়াদে অর্থনীতি বিষয়ক একটি বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা এখনো তিনি বহাল রেখেছেন। খবর এএফপি’র।


গত ২ অক্টোবর খাসোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন।


লাগার্ড জানান, এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে হৈচৈ পড়ে গেলেও এখন পর্যন্ত তার সৌদি আরব সফরের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।


আএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে বালিতে থাকা লাগার্ড সাংবাদিকদের বলেন, ‘মানবাধিকার ও তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। তারপরও এমন ভয়ঙ্কর খবরে আমি স্তম্ভিত।’


আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ‘ডেভস ইন দ্য ডের্জাট’ শীর্ষক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনার কথা মার্কিন অর্থমন্ত্রী স্টিভান ম্যানুুচিন জানানোর পর পরই তিনি এমন মন্তব্য করলেন।