খিলক্ষেতে জিপের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বেপরোয়া জিপের ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আমরিনা হক (২৭), উজ্জ্বল পাণ্ডে (২৬) এবং ৮ বছরের শিশু ইয়াসিন।
জানা গেছে, খিলক্ষেত যাত্রী ছাউনির সামনে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর উঠে যায় বেপরোয়া জিপটি। এতে ইয়াসিন নামে ৮ বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহত আমরিনা হক (২৭) ও উজ্জ্বল পাণ্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করে দেখা গেছে, জিপ গাড়িটির সামনে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের স্টিকার লাগানো রয়েছে। তবে এটি ব্যক্তি মালিকানাধীন বলে জানা গেছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া জিপ গাড়ি (ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভারব্রিজের নিচের আইল্যান্ডের সাথে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর উঠে পড়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











