ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৩৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খিলগাঁও থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়ার নয়াপাড়া এলাকা থেকে কবিতা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।


খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন  জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকার মসজিদ গলির ৪৫/ক ঠিকানার বাসায় যাই। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার বাবা রিকশাচালক ও মা বাসাবাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর গ্রামে।