খুলনা ও বরিশাল বিভাগে করোনায় আরও ৫৭ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জন। একই সময়ে বরিশাল বিভাগে মারা গেছেন ৩১ জন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জন এবং করোনায় ১৩ জন মৃত্যুবরণ করেন, যা বিভাগে সর্বোচ্চ সংখ্যা।
সোমবার (০২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। এর আগে রোববার (০১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে তিনজন করে, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।
অন্যদিকে, সোমবার (২ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭২ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৬২ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩১১ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৪ জনের করোনা পজিটিভ, ১৯৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১০৫ জন পজিটিভ ও ৮১ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৬ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৩১ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮৫ জন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬২৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।
-জেডসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি



