খুলনা বিভাগে করোনায় আরও ২৭ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৭ জন।
বুধবার (৩০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ জুন) খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও খুলনায় সাতজন, যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুজন, সাতক্ষীরায় দুজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৬ হাজার ২৭৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৪০১ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। খুলনা জেলা ও মহানগরীতে ৮৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪২ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩৭৭ জনের। এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৫৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮২ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের এবং মারা গেছেন ৭০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৬৮ জনের। মোট মারা গেছেন ১৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৭২ জনের। মোট মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬১ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৪৫ জনের। মোট মারা গেছেন ৯০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৭৫ জনের। মোট মারা গেছেন ২১১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৩ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১৯ জনের। মোট মারা গেছেন ৮৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন।
মেহেরপুরে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ করোনা হাজার ৮১৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৪ জন।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়







