খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮৮ শিক্ষার্থী পাচ্ছে বিজ্ঞান ফেলোশিপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
ফাইল ছবি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ২০২০-২১ অর্থবছরের জন্য মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান রেজা-উন-নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান- এই তিনটি গ্রুপে মোট ৩ হাজার ২৪৯ জন ফেলোশিপ পাচ্ছেন এ বছর। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান গ্রুপে ৪৬ জন ও জীব ও চিকিৎসাবিজ্ঞান গ্রুপে ১২ জন এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ৩০ জন মনোনীত হয়েছেন।
ফেলোশিপপ্রাপ্ত ভৌতবিজ্ঞান গ্রুপের ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ২২ জন, পরিসংখ্যান ডিসিপ্লিনের ১০ জন, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৩ জন, গণিত ডিসিপ্লিনের ৮ জন, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩ জন রয়েছেন।
খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপের ৩০ জনের মধ্যে- ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ১৪ জন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ৩ জন, উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের ১ জন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৩ জন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ৫ জনসহ অন্যান্য ডিসিপ্লিন থেকে আরও ৪ জন মনোনীত হয়েছেন।
জীব ও চিকিৎসাবিজ্ঞান গ্রুপে ১২ জনের মধ্যে ফার্মেসি ডিসিপ্লিনের ১০ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২ জন মনোনীত হন।
ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম






