ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:০৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

খুলনাজুড়ে করোনায় আর ২৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৭৮৬ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ আগস্ট ) বিভাগে ২০ জনের মৃত্যু এবং ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ও ঝিনাইদহে ২ জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৬০৯ জন। 


-জেডসি