খেলার মাঠে কুকুর! ভয়ে ছুটলেন নারী ক্রিকেটাররা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার
খেলার মাঠে কুকুর! ছুটলেন নারী ক্রিকেটাররা
এক অদ্ভুত ঘটনা ঘটে গেল খেলার মাঠে। সম্প্রতি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলছিল মেয়েদের ঘরোয়া ক্রিকেট। মাঠে ব্রেডি বনাম সিএসএনআইয়ের মধ্যকার ম্যাচ চলছিল। এ সময় মাঠে ঢুকে গেলেন 'দ্বাদশ খেলোয়াড়'! এই 'দ্বাদশ খেলোয়াড়' আর কেউ নয়, একটি ছোট্ট কুকুর।
সিএসএনআই ব্যাট করার সময় নবম ওভারে এই ঘটনা ঘটে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১২ ওভারে টার্গেট ছিল ৭৪ রান। ব্যাট করছিলেন অ্যাবি লেকি। তার ব্যাটে লেগে বল যায় থার্ডম্যানের দিকে। শর্ট থার্ড ম্যানের ফিল্ডার সেই বল ধরে ছুড়ে দেন উইকেটরক্ষকের দিকে। তখনই মাঠে প্রবেশ করে সেই কুকুরটি। উইকেটরক্ষক র্যাচেল হেপবার্ন সেই বল ধরে উইকেটের দিকে ছুড়ে দেন। কিন্তু উইকেটে সেটা লাগেনি।
কুকুরের নজর পড়ে সেই বলের ওপর। সে বলটি মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। তার পেছনে ছুটতে থাকেন ক্রিকেটাররা। এমন সময় একটি বালককে মাঠে প্রবেশ করতে দেখা যায়। কুকুরের গলায় ছিল বেল্ট বাঁধা। বালকটি অনেক কসরৎ করে কুকুরটিকে পাকড়াও করে। তার আগে কুকুরটি ননস্ট্রাইক ব্যাটসম্যানের কাছে গিয়ে আদরও খেয়েছে।
কিছুক্ষণ পর বল ফেরত পাওয়া গেলে আবারও শুরু হয় খেলা। মাঠে কুকুর ঢুকে খেলা সাময়িক বন্ধ হয়ে যাওয়া নতুন নয়। আন্তর্জাতিক ম্যাচেও এমন ঘটনা ঘটেছে বেশ অনেক বার।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











