ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

খোলা মাঠে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে আটক ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে বন্ধুদের নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশ দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে গত বুধবার দিনগত রাতে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন । তবে আটকদের নাম জানাননি তিনি।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোসেনপুর গ্রামের আবুল কালামের ছেলে মিনার হোসেনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। মিনার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার (৩০ নভেম্বর) রাতে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গ্রামের উন্মুক্ত মাঠে নিয়ে যায়। সেখানে মিনারের সহপাঠী ওই গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে নাসির হোসেন, আমিনুল ইসলামের ছেলে নোমান হোসেন, গফুর ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া, একই গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুজন ওই কিশোরীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগী কিশোরী জানিয়েছেন, ধর্ষকেরা পাশবিক নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি, সিএনজি অটোরিকশায় তুলে দেয়ার সময় কাউকে কিছু না বলতে হুমকিও দেয়।

এ বিষয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী বরুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।