খোঁজ মিলেছে রুবিনাকে হেনস্তা করা সেই গাড়ি মালিকের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
গেল মঙ্গলবার উবারে চড়ে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। উবারে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে হাতিরঝিলে অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন নিঝুম।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানান অভিনেত্রী। অবশেষে খোঁজ মিলেছে সেই গাড়ি মালিকের। জানা গেছে, তিনিও একজন নায়িকা। ইতোমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করেন রুবিনা।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে নায়িকা বলেন, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রিরই একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এ ঘটনায় তিনি জড়িত কিনা, তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।
চালকের খোঁজ প্রসঙ্গে তিনি বলেন, উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। চালকের খোঁজও পাওয়া যাবে। গাড়ির মালিকের কাছে চালকের যেসব তথ্য আছে, তা নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে।
এর আগে রুবিনা বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।
বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।
প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?
প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দুই মা’ এবং ‘বন্ধু তুই আমার’ নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










