ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৫:২৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

খোসাসহ শশা খান, উপকার অনেক বেশি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

শশা আমাদের সকলেরই চেনা একটি সবজি। সারা বিশ্বেই সালাদ হিসেবে শশা খুব জনপ্রিয়। শশা আমাদের জন্য খুবইিউপকারি।

শশা শরীরে পানির ঘাটতি দূর করে। ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য ভিটামিন সমৃদ্ধ শশা শরীর ঠান্ডা রাখতেও দারুণ কাজ করে।

তবে অনেকেই শশা খোসাসহ খেয়ে থাকেন। শসা খাওয়ার সময় বড় ভুলটি প্রায় সকলেই করি! অনেকে খোসা ছাড়া খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, শশা এমনই একটি উপকারি খাদ্য যার খোসাও অত্যন্ত স্বাস্থ্যকর।
 
বিশেষ করে কচি সবুজ শশা। কচি শশা খোসাসহ খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। খোসা ছাড়িয়ে ফেললে খোসার সঙ্গে অনেক পুষ্টিগুণও চলে যায়।

শশার রয়েছে হরেক রকম গুণ। হজমে সাহায্যের পাশাপাশি এতে ক্যালোরির পরিমাণ অনেক কম। ফলে ওজন কমাতেও কার্যকরি। ক্যালোরি না থাকলেও শশাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস। শশার খোসা ছাড়িয়ে ফেললে এসব পুষ্টিকর উপাদানগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে পৌঁছবে না। সূত্র: আনন্দবাজার পত্রিকা