গঙ্গার বুকে ভেঙ্গে পড়লো চার লেনের সেতু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নির্মাণাধীন চার লেনের একটি সেতু। রোববার নির্মাণাধীন এই সেতু নদীতে ভেঙে পড়ার ঘটনায় কোনো হতাহত হয়নি বলে এক প্রতিবেদেনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
২০১৪ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। নির্মাণাধীন সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ পুরোপুরি গঙ্গায় ধসে গেছে। সেতুটির হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য মোবাইলে ধারণ করেছেন স্থানীয়রা। মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
রাজ্যের শীর্ষ এক জেলা কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন সেতু ধসের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন রয়েছে। আমরা ‘পুল নির্মাণ নিগমের’ কাছে সেতু ধসের ঘটনায় প্রতিবেদন চেয়েছি।
সেতু ভেঙে পড়ার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।
ভাগলপুর প্রশাসনের কর্মকর্তা ধনঞ্জয় কুমার বলেছেন, রোববার ছুটির দিন থাকায় জেলায় সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যার দিকে আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়েছে। এর ফলে মুহূর্তের মধ্যে পুরো সেতুটিই গঙ্গার পানিতে ধসে গেছে।
এদিকে, এই ঘটনাটিকে সামনে এনে বিরোধীদল বিজেপির রাজ্য সভাপতি নেতা সম্রাট চৌধুরী বলেছেন, নীতিশ কুমার পরিচালিত বিহার সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে বিহারের বেগুসারাই জেলার বুরখি গন্দক নদীতে নির্মিত একটি সেতু দ্বিখণ্ডিত হয়ে নদীতে পড়ে যায়। সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ না হওয়ায় তখন পর্যন্ত সেতুটি বন্ধ ছিল। যে কারণে সেই সময় এই ঘটনায় কেউ হতাহত হননি। সূত্র: এনডিটিভি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






