গডফাদার তার ৩০ বছরের উপাধি: ডা. আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি তাকে এটা (গডফাদার) বলিনি, এটা তার বিগত ৩০ বছরের উপাধি। নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশ তাকে জানে।
তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, এখানে সবার স্থান আছে। জনপ্রিয়দের যেমন স্থান আছে বিতর্কিতদেরও স্থান আছে। একটা বিশাল দলের মধ্যে সবাই থাকে। আওয়ামী লীগ একটি বিশাল বড় জনসমুদ্র। এখানে যে টিকে থাকার টিকে থাকবে যে চলে যাওয়ার চলে যাবে। জনতাই ক্ষমতা, তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি সমর্থন দিলে দিবে, না দিলে না দিবে। তিনি আমাকে অপছন্দ করতেই পারেন। এটা কোনো ব্যাপার না। আমার কিছু করার নেই, জনগণের রায়ই রায়। তারা ষড়যন্ত্র করবে কিন্তু তা ধ্বংস করে দেবে জনগণ।
রোববার সকালে বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি। এখানে রাস্তা ড্রেন হয়েছে মাঠ হয়েছে। একটা কাজ বাকি সেটা হল কদমরসূল ব্রিজ। এই প্রজেক্টটিও পাশ হয়েছে, করোনার কারণে পিছিয়ে গেলেও এবার এটার কাজ শুরু হতে যাচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী এই কদমরসূল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আইভী বলেন, কেন্দ্র সবকিছু দেখছে, তারা অবগত আছে। তারা কী ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার। আমার বিষয় আমার জনগণ। আমার জনগণ কখনো কোন সন্ত্রাসী চাঁদাবাজ গডফাদার খুনিকে গ্রহণ করেনি নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে। সেটা বারবার প্রমাণিত হয়েছে। কেন্দ্র কেন্দ্রের কাজ করবে, দল দলের কাজ করবে, জনতা জনতার কাজ করবে।
তিনি আরও বলেন, ভোটের মাঠ আমার দখলে। সারা নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে ধর্মীয় ব্যাপারে উস্কানি দেওয়া হয়েছে। কিন্তু কোনটাতেই কাজ হবে না। আমি এ শহরে সাতটা মসজিদ করেছি। আমি শ্মশানের কাজ করেছি মন্দিরের কাজও করেছি। আশা করি ধর্মপ্রাণ যারা তারা মুসলিম হোক হিন্দু হোক- তারা কোনো অপপ্রচারে কান দেবেন না। সাধারণ জনগণ আমার স
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র



