ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১১:৪৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?

গণহারে করোনা পরীক্ষা করতে চীনের একটি এলাকা লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে চীন৷ এবার তারা সাংহাইয়ের একটি এলাকার সব মানুষের করোনা পরীক্ষা করাতে ১১ জুন সেখানে লকডাউন দিয়েছে৷

মিনহাং নামের ওই শহরে ২৭ লাখ মানুষের বাস৷ গত সপ্তাহে সেখানে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল৷ কেননা মার্চ থেকে শহরের ২৫ লাখ বাসিন্দা ঘর থেকে বের হননি৷ গত দুই বছরের মধ্যে করোনার ভয়াবহ সংকটে চীন৷

মার্চ থেকে মে পর্যন্ত চীনের কোন শহরেই লকডাউন পুরোপুরি উঠিয়ে নেয়া হয়নি৷ সেসময় চীনের বেশিরভাগ বড় শহরে অভিবাসীরা ঘরের ভেতরে অবস্থান করছেন৷ বাড়ির কম্পাউন্ডের বাইরে বের হননি তারা৷

মিনহাং কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ তারিখ সকাল থেকে সেখানকার সব অধিবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে৷ সবার স্যাম্পল সংগ্রহ করা হলে লকডাউন তুলে দেয়া হবে৷ তবে তার নির্দিষ্ট সময় জানায়নি তারা৷ পরীক্ষায় যাদের করোনা শনাক্ত হবে তাদের কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা৷

করোনার বিরুদ্ধে লড়তে চীন কঠোর নিয়ম চালু করেছে৷ করোনা হলে একেবারে বিচ্ছিন্ন থাকতে হবে৷ এমনকি যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট অথবা এলাকায় আক্রান্ত ব্যক্তি থাকবেন সেখানকার সব কোয়ারান্টাইনের আওতায় থাকবে৷ মিনহাং এর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লকডাউন নিয়ে তাদের আশংকার কথা জানিয়েছেন৷ তাদের আশংকা যদি ওই শহরে একজনেরও দেহে করোনা শনাক্ত হয়, তাহলে দীর্ঘ সময় লকডাউনে থাকতে হবে তাদের৷

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোন আশঙ্কার কারণ নেই৷ পরীক্ষা হওয়া মাত্র ধীরে ধীরে এলাকা থেকে লকডাউন তুলে নেয়া হবে৷

এদিকে, সাংহাই শহর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে৷ সাবওয়ে, বাস চলাচল করছে৷ মানুষ অফিসে যাওয়া শুরু করেছে৷ বেইজিংও ফিরে এসেছে স্বাভাবিক জীবনে৷ সৌজন্যে : ডয়েচে ভেলে