গত বছর প্রায় তিন হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
গত বছর সারা দেশে ২ হাজার ৯৩৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৯৩৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মোট ১ হাজার ৩৫১ জন কন্যা এবং ১ হাজার ৫৮৬ জন নারী নির্যাতনের শিকার হয়।
সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এমন তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১২টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের জানুয়ারি-ডিসেম্বর বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ এ প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদন মতে, জানুয়ারি থেকে ডিসেম্বরে মোট ১ হাজার ৩৫১ জন কন্যা এবং ১ হাজার ৫৮৬ জন নারী নির্যাতনের শিকার হয়, যার মধ্যে ৬৩৯ জন ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় দুই জন ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ৪৩১ জন কন্যা ও ২০৮ জন নারী। এ সময় ৬৯ জন কন্যাসহ মোট ১৪০ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ২৫ জন কন্যা ও আট জন নারীসহ মোট ৩৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সময় ৯ জন কন্যাসহ মোট ১৪ জন ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও ৬৮ জন কন্যাসহ ৯৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গত বছর যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৪৯ জন এর মধ্যে ১০৩ জন কন্যা ও ৪৬ জন নারী। গত এক বছরে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯৩ জন। এর মধ্যে ৮৪ জন কন্যা ও ৬ জন নারী। এদের মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আট জন কন্যা ও এক জন নারী। এ সময় বিভিন্ন কারণে ৮৭ জন কন্যাসহ মোট ৪৯৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ জন। এর মধ্যে কন্যা ছয় জন ও ১৬ জন নারী। এ সময় ৭৪ জন কন্যাসহ মোট ২৬৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
একই সময় ১০২ জন কন্যাসহ ২৭৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর মধ্যে ১০ জন কন্যাসহ ৩৮ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে তিন জন কন্যাসহ ছয় জন। গেল বছর নারী ও কন্যা পাচারের শিকার হয়েছে মোট ১৩ জন। এর মধ্যে কন্যা ১০ জন ও তিন জন নারী। এ সময় অ্যাসিড দগ্ধের ঘটনা ঘটেছে আটটি এতে কন্যা চার জন ও চার জন নারী আহত হয়। একই সময় ৩৪ জনের অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে, এর মধ্যে ২০ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। তার মধ্যে আট জন কন্যা অগ্নিদগ্ধ হয় এবং এক জন কন্যার অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। গেল বছর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২২ জন। এর মধ্যে ৫২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। তার মধ্যে ছয় জন কন্যাসহ ৪৬ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২৩১ জন। এর মধ্যে ৮৩ জন কন্যা।
গেল এক বছরে পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩২ জন। এ সময় ১৮ জন কন্যাসহ ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে আট জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে এবং চার জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময় ১১৫ জন কন্যাসহ ১৩২ জন অপহরণের শিকার হয়েছে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











