গত বছর সিলেটে ২৭২ নারী ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
এমসি কলেজে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাসহ সিলেট বিভাগে গেলো বছর ২৭২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ ছাড়াও বিভিন্নভাবে সিলেট বিভাগ ও সিলেট মহানগর এলাকায় নারী ও শিশু মিলে নির্যাতনের শিকার হয়েছেন ৫২৪ জন।
এ তথ্য দিয়েছেন সিলেট বিভাগের পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের ৪ জেলা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মিলিয়ে গত বছর ২৭২ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে সিলেট মহানগর পুলিশ এসএমপিতে ৪৭টি ও সিলেট রেঞ্জের সকল থানা মিলে ২২৫টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ধর্ষণ ছাড়াও বিভিন্ন পন্থায় নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৫২৭ জন। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় ২০২০ সালে নারী ধর্ষণের মামলা হয়েছে ৪৭টি, নির্যাতনে গুরুতর আহত হয়েছেন ৪ জন, অন্যভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৯৮ জনসহ সর্বমোট ১৪৯ জন। আর শিশু নির্যাতনে শিকার হয়েছে ১২০ জন।
সিলেট বিভাগের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, পুলিশের তৎপরতার কারণে সিলেট বিভাগে ধর্ষণের মামলা কিছুটা হলেও কমেছে। সমাজের সকলের কার্যকর ভূমিকা ও সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে পারলে আগামীতে এমন ঘটনা আরও কমে আসবে।
তিনি আরও বলেন, সমাজ থেকে নারী নির্যাতন দূর করতে জনসাধারণকে নিয়ে মাঠে কাজ করছে পুলিশ। এছাড়া সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন চিরতরে নির্মূল করতে অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করে কাজ করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানান, সিলেটের মানুষের মধ্যে দিন দিন সামাজিক অবক্ষয় আর অপসংস্কৃতি বৃদ্ধির ফলে এমন ভয়ঙ্কর অপরাধ বাড়ছে। অপসংস্কৃতি দূর করতে না পারলে নারী নির্যাতন ধর্ষণ সমাজ থেকে কমানো কঠিন হবে। তবে পুলিশ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। পুলিশ কমিশনার আরও জানান, যদি কোনও এলাকায় নারী নির্যাতনের ভয়ঙ্কর কোনও ঘটনা ঘটে আর কেউ যদি সে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সিলেট জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন আছে; যা পরিচালনা করেন একজন বিচারক।
সিলেট জেলা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আতিকুর রহমান জানান, সিলেটে একটি মাত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। যেখানে বিচারাধীন আছে তিন হাজারের উপরে মামলা। আর পাশের জেলা হবিগঞ্জে তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। যার জন্য সিলেটে বিচার কার্যক্রম ধীরগতিতে পরিচালিত হচ্ছে।
দ্রুত বিচার নিষ্পত্তির জন্য সিলেট আরও দুটি নারী শিশু দমন ট্রাইব্যুনাল করার আহ্বান জানান জ্যেষ্ঠ এ আইনজীবী।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়







