গতি বাড়াতে মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ এগিয়ে গেছে। কাজের গতি আরও বাড়াতে মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
সোমবার রাজধানীর বনানী সেতু ভবনে সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নিজের সুস্থতা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অন্তরের যে আবেগ-ভালোবাসা থেকে আল্লাহর দরবারে দোয়া করেছে সেটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এটা চিরদিন আমার মনে থাকবে। এটা আমার দ্বিতীয় জন্ম। এটা আমার পুনর্জন্ম। এখন আমি নতুন করে আমার উদ্যম ও আশা আরও জোরদার করতে অনুপ্রাণিত হচ্ছি। আন্তরিকভাবে কাজ করলে, শ্রদ্ধাভরে চললে মানুষের ভালোবাসা পাওয়া যায়।
তিনি বলেন, আমি হয়ত চেষ্টা করেছি ওইসব কাজ করতে এবং ওভাবে জীবনকে পরিচালনা করতে, যাতে মানুষের আস্থাটা পাওয়া যায়। কাজের যে স্বীকৃতি আমি বেঁচে না থাকলে দেখতাম না। তখন আমি অনেক কিছুই জানি না। পরবর্তীতে আমি সবই শুনেছি। আমার মতো সামান্য একজন রাজনীতিক জীবনমৃত্যুর সন্ধিক্ষণে জনগণের এতো ভালোবাসা, এতো দোয়া আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- এটা অচিন্তনীয়, অবিশাস্ব।
সেতুমন্ত্রী বলেন, আমি এ মুহূর্তে অসুস্থতাজনিত কারণে কিছুটা দুর্বলতার মধ্যে আছি। আশা করছি, দ্রুত আমি কাজের গতি ফিরে পাব। আমি মাত্র শুরু করেছি। এখন আমার কাজের উৎসাহটা আরও বেড়ে গেছে। এখন আমার কমিটমেন্ট আরও গভীর হয়ে গেছে এবং মানুষের কল্যাণে ও মানুষের দুর্ভোগ লাঘবে আমার দ্বায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। মানুষের জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। সেটা যখন আমি নিজেই জীবিত অবস্থায় দেখলাম, এটা আমাকে নতুন করে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আমি যে কথাটা বলি, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ কিছুই নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের সাংবাদিকরা, জনগণের আবেগ-ভালোবাসার যে অনুভূতিটা, সেটা তারা প্রচার করেছেন এবং তারা লক্ষ রেখেছেন। এই সময়ে প্রায় প্রতিদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে সিঙ্গাপুর পর্যন্ত, আমাদের সাংবাদিকরা মিডিয়া কাভার করেছে, সে জন্য মিডিয়ার কাছেও আমার অনেক কৃতজ্ঞতা।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


