গন্ধ পরীক্ষায় ধরা পড়বে শিশুর অটিজম
আপডেট: ০৪:২৬ এএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নতুন এক গবেষণায় দেখা গেছে, ভিন্ন ভিন্ন গন্ধের ক্ষেত্রে শিশুদের প্রতিক্রিয়া অটিজম নির্ণয়ে সহায়ক হতে পারে। এ পরীক্ষা বেশ কার্যকর বলেও মনে করছেন গবেষকরা।
অটিজমে আক্রান্ত শিশু স্বাভাবিকভাবে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হবে।
সাধারণত দেখা যায়, গোলাপের সুগন্ধ পেলে মানুষ বড় করে নিঃশ্বাস নেয়। অন্যদিকে, টয়লেটের দুর্গন্ধে বিপরিত প্রতিক্রিয়া দেখায়।
কিন্তু যারা অটিজমে আক্রান্ত তাদের পক্ষে সুগন্ধ ও দুর্গন্ধ আলাদা করা এবং আলাদা প্রতিক্রিয়া করা সম্ভব হয় না।
‘দ্য টেলিগ্রাফ’ জানায়, গবেষকরা অটিজমে আক্রান্ত ১৮টি শিশু এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠা ১৮টি শিশুকে নিয়ে এ গবেষণা চালান।
সব শিশুকে সুগন্ধ ও দুর্গন্ধ শুঁকতে দেয়া হয় এবং তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়।
স্বাভাবিক শিশুরা ৩০৫ মিলি সেকেন্ডের মধ্যে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য ধরতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা তা পারে না।
গবেষকরা এ পন্থা অবলম্বন করে ৮১ শতাংশ ক্ষেত্রে অটিজমে আক্রান্ত শিশুকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন। এ পদ্ধতিতে ১০ মিনিটেরও কম সময়ে সঠিকভাবে অটিজম আক্রান্ত শিশুকে সনাক্ত করা যায় বলে জানিয়েছেন তারা।
কারেন্ট বায়োলজি জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।
প্রধান গবেষক ইসরায়েলের বিজ্ঞান ইন্সটিটিউটের ডা. নোয়াম সবেল বলেন, “স্বাভাবিক শিশু ও অটিজমে আক্রন্ত শিশুর মধ্যে ঘ্রাণ নেয়ার ধরনে যে পার্থক্য আমরা দেখেছি তা এক কথায় বিস্ময়কর।”
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা