ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২৩:১৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

গভীর রাতে মায়ের কোল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে মা-বাবার কোলের মধ্যে থেকে ঘুমন্ত ১৭ দিন বয়সী এক নবজাতককে চুরি করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত দুইটার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে ওই ঘটনা ঘটে।

ভোররাত থেকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করছে পুলিশ। এঘটনায় শিশুটির বাবা জেলে সুজন খান মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সুজন খান বাবা বলেন, রাত আনুমানিক ২টার দিকে জেগে দেখি মেয়ে বিছানায় নেই।

নবজাতকের মা শান্তা আক্তার জানান, রাত ১১টার দিকে আমাদের মাঝখানে মেয়েকে শুইয়ে আমার আঁচল তার শরীরের ওপর দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। গভীর রাতে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে আর ঘরের দরজা খোলা।

এ ঘটনার পর সকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: দেলোয়ার হোসেন থানা ওসি মো: মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


-জেডসি