গরমকালে শিশুদের পানির ঘাটতি মেটাতে ৩ খাবার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
সন্তানদের পুষ্টি নিয়ে অভিভাবকরা চিন্তায় থাকেন সবসময়। অন্যদিকে শিশুদের খাবারদাবার নিয়ে বায়নার শেষ নেই। এমন অবস্থায় গরমকালে শিশুদের দেহে পানির ভারসাম্য বজায় রাখা নিয়েও অতিরিক্ত চিন্তায় পড়েন অভিভাবকরা। অভিভাবকদের চিন্তা কমাতে পারে তিন খাবার, যা স্বাস্থ্যগুণেও ভালো, আবার খেতেও সুস্বাদু। আপনার শিশু পছন্দ করতে পারে এমন তিনটি খাবার সম্পর্কে জেনে নেয়া যাক চলুন-
ফলের পপসিকেল
আম, আনারস, তরমুজ কিংবা স্ট্রবেরি, হরেক রকম ফল ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা যেতে পারে পপসিকেল। যতটুকু পপসিকেল বানাতে চান, সেই অনুপাতে দু’ধরনের ফল নিন। দানা ফেলে দিয়ে শুধু সাসটুকু ডুমো ডুমো করে কেটে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন অল্প। ঘনত্ব বুঝে অল্প অল্প করে পানি মেশাতে পারেন। তবে খেয়াল রাখবেন, যাতে মিশ্রণটি যেন একেবারে পাতলা না হয়। মিশ্রণটি ছাঁচে ঢেলে অর্ধেক ভরাট করুন। প্রত্যেক ছাঁচে একটি করে কাঠি বসিয়ে চার ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। চার ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করলেই তৈরি স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর পপসিকেল।
ফ্রোজেন গ্রেপ
যেসব শিশুরা ফল খেতে চায় না তাদেরকে ফ্রোজেন গ্রেপ দিতে পারেন। কিছু আঙুর ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। এরপর একটি বেকিং কাগজের উপর প্রতিটি আঙুর আলাদা আলাদা করে ছড়িয়ে দিন। এবার আঙুরগুলি কয়েক ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। তবে খেয়াল রাখবেন যেন আঙুরগুলি একটি অপরটির সঙ্গে লেগে না থাকে। কয়েক ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি ফ্রোজেন গ্রেপ।
স্মুদি
স্মুদি বানানোও সহজ আবার পুষ্টিগুণেও ভরপুর। কলা, আম, আনারস থেকে ওট্স- সবকিছু দিয়েই বানিয়ে ফেলা যায় স্মুদি। এক গ্লাস স্মুদি বানাতে অর্ধেক গ্লাস ফল বা সবজি নিন। সঙ্গে যোগ করুন পরিমাণ মতো দুধ কিংবা টক দই। দুধ সহ্য না হলে কাঠবাদামের দুধ কিংবা কনডেন্সড মিল্কও ব্যবহার করা যেতে পারে। মেশাতে পারেন মধুও। গোটা মিশ্রণটি ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই তৈরি পছন্দের স্মুদি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

