গরমে এবারের ঈদের সাজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে কেনাকাটা। কিন্তু ঈদের পোশাক এবং সাজটা কেমন হবে তা নিয়ে চলছে চিন্তা ভাবনা। সময়টা যেহেতু ভাপসা গরমের, তাই সাজগোজ এবং পোশাক বাছাই করতে হবে একটু ভেবে চিন্তে। প্রচন্ড এই গরমে কোন পোশাক হবে আরামদায়ক এবং কিভাবে সাজলে মেকআপ সারাদিন ঠিক থাকবে আসুন তা জেনে নেই-
• পোশাক নির্বাচনের ক্ষেত্রে এবার হালকা কাজ করা পোশাক কে প্রাধান্য দিন। ভারী কাজ করা জামা এড়িয়ে চলুন।
• জামা কেনার ক্ষেত্রে সুতি, লিলেন কমফোর্টেবল কাপড় বেঁছে নিন। এতে করে ঈদের সারাদিন আপনি অনেক আরাম পাবেন।
• অনেকে ঈদে শাড়ি পরতে পছন্দ করে। সেক্ষেত্রে গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি যেমন সুতির ব্লক, টাঙ্গাইলের শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি, ছাপা শাড়ি, ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি অথবা পাতলা সাটিন বা জর্জেটের শাড়িও পরতে পারেন।
• সাদা, আকাশি, গোলাপি,নীল, হালকা বেগুনি, লেমন এসব রঙের পোশাকই গরমের জন্য হয়ে থাকে বেশ আরামদায়ক। তাই পোশাক কেনার সময় এসব রঙকে প্রধান্য দিন।
• সাজুগুজু না করলে পুরো ঈদটাই ফিকে মনে হয়। তাই এবার ঈদের সিম্পল লুক করার চেষ্টা করুন। মেকআপ করার আগে প্রথমেই মুখ ভালো একটি ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন। এরপর মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে করে ত্বক ঠান্ডা হবে এবং ঘেমে মেকআপ নষ্ট হবে না।
• মেকআপ করার আগে ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। এতে করে মেকআপ ভালোভাবে ত্বকে বসবে।
• যেহেতু বাইরে বের হবেন সেহেতু সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না।
• ফুল কাভারেজ মেকআপের ক্ষেত্রে অবশ্যই প্রাইমার আগে ব্যবহার করে নিতে হবে। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে ম্যাট প্রাইমার ব্যবহার করবেন।
• প্রাইমার ব্যবহারের পর আপনার ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিতে হয়। তবে অতিরিক্ত সাদা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
• মেকআপটা যেহেতু হালকা হবে সেহেতু গাঢ় রঙের লিপস্টিক সুন্দর মানাবে। তাই মেরুন, গোলাপি, ওয়াইন, লাল কিংবা জামার সাথে মিলিয়ে পছন্দের যেকোনো শেডের লিপস্টিক পরতে পারেন।
• সবসময় ভালো মানের মেকআপ কেনার চেষ্টা করবেন। ফাউন্ডেশন, আইলাইনার, কাজল, আইশ্যাডো, কন্সিলর, মাশকারা, লিপস্টিক সবকিছু্ই ওয়াটারপ্রুফ কিনবেন। এতে করে মেকআপ দীর্ঘস্থায়িভাবে ত্বকে বসে থাকবে।
• মেকআপের পর একটি ম্যাট সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিবেন। এতে করে মেকআপ গরমে নষ্ট হবেনা।
• গরম থেকে বাঁচতে চুল বেঁধে রাখুন। খোঁপা, বেনি, পনিটেইল করে স্টাইলিশভাবে বেঁধে নিতে পারেন চুল। সাথে গেঁথে নিতে পারেন পোশাকের সাথে মানানসই একটি ফুল। এতে অনেক বেশি সুন্দর ও সতেজ লাগবে।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








