ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

গরমে কাঁচা আমের শরবত

আসমা আক্তার | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৮ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার

বৈশাখের এই হাসফাস গরমে শরবত খেলে ভালো হয়। আর সে শরবত যদি হয় কাঁচা আমের তাহলে তো বাজিমাত। তাই আজ থাকল এই কাঁচা আমের শরবতের রেসিপি৷ জেনে নিন কি করে বানাতে হয় কাঁচা আমের শরবত।

 

উপকরণ:

আম-১টা
জল-আড়াই কাপ
চিনি-৫-৬ চামচ
নুন- প্রয়োজন মত
বিট লবন-১ চামচ
গোল মরিচ-১ চামচ



পদ্ধতি:

কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করুন৷ এরপর তাতে জল এবং ওপরের উপকরণগুলি যোগ করে ফের বালো করে মিশিয়ে নিন৷ এবার গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন৷


জাফরানি শরবত খেয়ে দেখেছেন? অনেকেরই নাকি ফেবারিট৷ ট্রাই করতে চান একবার?

উপকরণ:
• দুধ আধ লিটার
• জাফরান হাফ চা চামচ,
• পেস্তা কুচি হাফ টেবিল চামচ,
• আমন্ড বাদাম কুচি হাফ টেবিল চামচ,
• চিনি ৪ টেবিল চামচ,
• পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ,
• কিশমিশ হাফ টেবিল চামচ,
• এলাচ গুঁড়ো হাফ চা চামচেরও কম
• গোলাপ জল হাফ চা চামচ



পদ্ধতি:
• দুধ, গোলাপ জল, জাফরান ও চিনি একসঙ্গে গরম করতে হবে৷ ফুটে উঠলে অন্যান্য উপকরণ এর সঙ্গে মেশান৷ ঠাণ্ডা করে, বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন৷

কাঁচা আমের শরবত যদি একঘেঁয়ে লাগে বা জাফরানি শরবতও যদি ট্রাই করা হয়ে যায়,তা হলে একটু অফবিট কিছু ট্রাই করতে চোখ রাখুন কামরাঙ্গার শরবতে৷

উপকরণ:
কাঁচা অথবা পাকা কামরাঙা
গুড় অথবা চিনি
বিট লবন
কাঁচা মরিচ
বরফ

পদ্ধতি:
কামরাঙা বীজ ফেলে প্রধান অংশটুকু নিয়ে উপরের উপকরণের সঙ্গে ভালো করে পেস্ট করে নিন৷