গরমে ঠাণ্ডা ফালুদা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রচন্ড গরম। তার উপর আবার সারাদিন রোজা রেখে বাহিরে যাতায়াতের পর প্রচন্ড ক্লান্ত আর তৃষ্ণা পেয়ে যায়। এমন সময় ইফতারে যদি ঠাণ্ডা ফালুদা থাকে তাহলে তো আর কথাই নেই। চলুন তবে জেনে নেয়া যাক ঘরে কম সময়ে সহজেই কিভাবে ফালুদা তৈরি করা যায়।
ফালুদা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে-
তকমা অথবা তুকমারিয়া বীজ
পাকা আম
চিনি স্বাদ অনুযায়ী
২ কাপ দুধ
১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১/২ চা চামচ ভ্যানিলা অ্যাসেঞ্চ
রোজ সিরাপ
ফালুদা সেভ
জেলি
প্রনালি:
১. প্রথমে তুকমারিয়া বীজ অথবা তোকমা ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন ৪০ মিনিট।
২. পানি গরম করে নিন। গরম হয়ে গেলে ফালুদা সেভ দিয়ে ৫ মিনিট নাড়ুন। ফালুদা সেভ এর প্যাকেট এর গায়ে দেয়া নির্দেশনাও পড়ে নিতে পারেন। ৫ মিনিট পর এটি ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিন।
৩. আম ব্লেন্ড করে ফ্রিজ এ রাখুন ঠাণ্ডা হওয়ার জন্য।
৪. দুধ জাল করে নিন। ফুটে উঠলে এর সাথে চিনি মিশিয়ে দিন। পরে অল্প দুধে গুলানো কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে গরম দুধের পাত্রে ঢেলে দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন নাহলে এটি লেগে যাবে। দুধ ঘন হওয়া পর্যন্ত নাড়ুন। ঘন হয়ে আসলে নামিয়ে দুই ভাগ করে নিন, এক ভাগের সাথে রোজ সিরাপ দিয়ে দিন। ঠাণ্ডা হলে ফ্রিজ এ রেখে দিন।
৫. জেলি ছোট ছোট করে কেটে রাখুন।
৬. ছোট ছোট করে ফল কেটে রাখুন।
৭. আইসক্রিম নিন।
একটি গ্লাস অথবা বাটি নিয়ে প্রথমে লাল জেলি, পরে একে একে তকমা, আম ,দুধের মিশ্রন, ফালুদা সেভ, গ্রীন জেলি, রোজ সিরাপের মিশ্রণ, কাটা ফল গুলো দিয়ে সাজিয়ে নিন। এরপর ১ স্কুপ আইস ক্রিম দিয়ে দিন। উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিন আর একটু রোজ সিরাপ দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ঠাণ্ডা ফালুদা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








