গরমের ঈদে শিশুর পোশাক হোক আরামদায়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস। আর এই উল্লাস বেশি থাকে যেন ঘরের ছোট সদস্যদের জন্যই। নতুন জামা, নতুন জুতো পাওয়ার খুশিতে ছোট্ট মনে খুশির শেষ থাকে না। তাই ঘরের ছোট্ট শিশুটির ঈদের পোশাক কেনা হয় সবার আগেই।
আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদের কেনাকাটায় ব্যস্ত সকলেই। এবার ঈদের উৎসব আসছে প্রচণ্ড গরমের সময়ে। তাই শিশুর পোশাকটিও হওয়া চাই আরামদায়ক।
এই গরমে শিশুর পোশাক কেনার সময় যা যা খেয়াল রাখতে হবে:
গরমের মধ্যে সাধারণ ডিজাইনের পোশাকই কেনা প্রয়োজন শিশুর জন্য। ভারী কাজের পোশাক দেখতে সুন্দর হলেও সেগুলোর উৎপাদনের কাঁচামাল ভালো হয়না। ফলে শিশুরা অস্বস্তিবোধ করে থাকে। তাই ঈদের পোশাক নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পোশাক শিশুর জন্য আরামদায়ক হয়।
আজকাল দেশীয় ফ্যাশন হাউজ ও অনলাইন বিভিন্ন শপে শিশুদের ঈদ পোশাকে গুরুত্ব পেয়েছে ফেব্রিকস। এছাড়া বাহারি ডিজাইনের নেট, হাফ সিল্ক, সুতি ও লিলেনের সুন্দর কারুকাজ করা পোশাক পাওয়া যাচ্ছে শিশুদের জন্য। যা পরিধান করে ঈদে সারাদিন আরামে খেলাধুলা পর্যন্ত করতে পারবে শিশুরা।
ছেলে শিশুদের জন্য সুতির পাঞ্জাবি, হাফ হাতা শার্ট, সফট কাপড়ের মধ্যে টি শার্ট কিনতে পারেন। মেয়ে শিশুদের জন্য রয়েছে নানান রকমের ব্লক ও অ্যাম্ব্রোয়েডারি করা ড্রেস যেমন গাউন, সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, ফতুয়া ইত্যাদি। পোশাক কেনার সময় ম্যাটারিয়াল, সাইজ সব যাচাই বাছাই করে কিনতে হবে।
শিশুর ফ্যাশনের পাশাপাশি শিশুর স্বস্তির দিকটাও খেয়াল রাখুন। তাই পোশাক কেনার সময় হালকা রঙকে প্রাধান্য দিন। কারণ হালকা রংয়ের পোশাক গরমের মধ্যেও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, ঘাম কম হয় এবং আরামদায়ক হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

