গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
মোহনগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
রেল লাইনের হুকের সাথে বেধে রাখা গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬২ নং ডাউন লোকাল ট্রেনে কাটা পড়ে নিহত আছিয়া বেগম উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত আছিয়া বেগম বেশ কিছু দিন আগে উপজেলার পানুর গ্রামে মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে নিহতের মেয়ের গরু রেল লাইনের হুকের সাথে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা ছিল। বেধে রাখা গরুর দড়ি রেল লাইনের হুকের সাথে প্যাঁচ লেগে যায়। এমন সময় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ২৬২ নং লোকাল ট্রেন আসতে দেখে বৃদ্ধা গরুটিকে ধাক্কা দেয়। গরুটিকে বাঁচাতে পারলেও তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ূয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




