গরুর মাংসের মজাদার শামী কাবাব
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৩ এএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
কাবাবপ্রেমীদের কাছে প্রিয় একটি নাম শামী কাবাব। আর কোরবানির ঈদে কাবাব বানাবে না এমন বাঙালী মুসলিম খুজে পাওয়া ভার। ঈদে গরুর মাংস দিয়ে আমরা নানা রকম খাবার তৈরি করি। কত না সুস্বাদু খাবার তৈরি করা হয় এই মাংস দিয়ে। তবে এখানে আলোচনা করা হবে গরুর মাংসের মজাদার শামী কাবাব কি ভাবে বানানো হয় তা নিয়ে।
উপকরণ
গরুর মাংস (হাড় ও চর্বি ছাড়া) – এক কেজি, বুটের ডাল- এক কাপ, পেঁয়াজ কুচি- এক কাপ, শুকনো মরিচ- ৭/৮ টা, কাঁচা মরিচ – ৪/৫ টা, আদা কুচি – দুই টেবিল চামচ, ছোট রসুনের কোয়া- এক টেবিল চামচ, কালো গোলমরিচ – এক চা চামচ, এলাচ – ৪/৫ টা, দারচিনি – ১/২ টা, লবঙ্গ – ৪/৫ টা, আস্ত জিরা – এক চা চামচ, তেজপাতা – ২ টা ধনিয়া গুঁড়া – ১ চা চামচ, হলুদ গুঁড়া – আধা চামচ, পানি – আড়াই কাপ, লবন – স্বাদ মত, ডিম – ৩ টা ,লেবুর রস – আধা চামচ বেরেসটা – এক কাপ, কিশমিশ – ২ টেবিল চামচ,পুদিনা পাতা – ২ টেবিল চামচ, চিনি – ১ চা চামচ
প্রণালী
একটি পাত্রে মাংসসহ পানি ও লবণ বাদে সবগুলো উপকরন হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে ঐ মাখানো মাংস ও ডালের মিশ্রন দিয়ে সাথে আড়াই কাপ পরিমাণ পানি ও স্বাদ মত লবন দিয়ে চুলায় বসিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে। ৫/৬ টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবগুলো সিটি হয়ে গেলে ঢাকনা উঠিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামিয়ে ব্লেন্ডার বা শীল পাটায় মিহি করে বেটে নিতে হবে। এবার এই মিশ্রণে ডিম, লেবুর রস দিয়ে মাখীয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে পেঁয়াজ বেরেসটা, কিশমিশ, পুদিনা পাতা ও চিনি মিশিয়ে পুর বানাতে হবে। এবার মাংসের মিশ্রণ থেকে একটু করে নিয়ে তার ভেতরে পুর ঢুকিয়ে দিতে হবে। চেপে চেপে চ্যাপ্টা আকৃতি করে নিলে আর ফেটে যাওয়ার ভয় থাকবেনা। এবার গরম তেলে ভেজে পরিবেশন করতে হবে মজাদার শামী কাবাব।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি