গর্ভবতী নারীদের করোনা পরীক্ষায় অগ্রাধিকার দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১ জুন ২০২০ সোমবার
গর্ভবতী নারীদের করোনা পরীক্ষায় অগ্রাধিকার দিতে হাইকোর্টের নির্দেশ
দেশের সব মেডিকেল বা হাসপাতালে গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনজীবী তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, যে সব হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়, সেখানে গর্ভবতী নারীদের করোনা পরীক্ষার স্যাম্পল গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন আদালত।
গর্ভবতী নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ২৪ মে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী।
নোটিশের কোনো সদুত্তর না পাওয়ায় গতকাল রোববার হাইকোর্টে রিটটি দায়ের করা হয় বলে জানান আইনজীবী তানভীর।
রিটে স্বাস্থ্য সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত আজ আদেশ দেন।
গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়া এক গর্ভবতী নারী ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেছেন।
এছাড়া ভর্তি না করা এক নারী গত ৪ মে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর সন্তান প্রসব করেন। গাজীপুরেও এরূপ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব বিষয় উল্লেখ করে রিটটি করা হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











