ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৩:১১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

গাইবান্ধায় কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে তালাক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

গাইবান্ধায় কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে তালাক

গাইবান্ধায় কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে তালাক

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় এক নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ভুক্তভোগী নারী রোকসানা খাতুন অভিযোগ করেন, নানা সময়ে যৌতুকসহ নানা কারণে নির্যাতন করা হতো তার ওপর। ছেলে সন্তানের জন্যও ছিল পরিবারের সকলের আকাঙ্ক্ষা।

গত ৮ মার্চ রংপুরের একটি ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ে হয়। সম্প্রতি গ্রামের বাড়িতে এলে সন্তানকে নিয়ে রোকসানাকে ঢুকতে দেয়নি শ্বশুর বাড়ির লোকেরা। জানানো হয়, তাকে তালাক দিয়েছে ঢাকায় খাবার হোটেলে কাজ করা স্বামী রাজু মিয়া।

পরে রোকসানা স্থানীয়দের সহায়তায় ট্রিপল নাইনে ফোন দিয়ে সহায়তা চান। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপত্তা দেয়। তবে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আসার খবরে পালিয়ে যায় রোকসানার শ্বশুর-শাশুড়িসহ অন্যরা।