ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৯:৫২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গাছে ঝুলছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে হনুফা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুরের আলীপুর গ্রামে নির্জন জায়গায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হনুফা বেগম উপজেলার আলীপুর ছাতনী পাড়ার গ্রামের বাসিন্দা।

জানা যায়, শনিবার সন্ধ্যার আগে আম গাছে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সবার অজান্তেই আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।