ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:২১:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

গাছে বেঁধে গৃহবধূ নির্যাতনে চাচাশ্বশুরের তিনদিনের রিমান্ড

আপডেট: ০২:৫৬ পিএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

1431601010স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা খানমকে (২১) গাছে বেঁধে নির্যাতন মামলায় ওই গৃহবধূর চাচাশ্বশুর কালাম শেখকে (৪০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত বুধবার (১৩ মে) বিকালে লোহাগড়া আমলি আদালতের বিচারক মো. আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গৃহবধূ ববিতা নির্যাতন মামলায় গ্রেফতারকৃত আসামি ববিতার চাচাশ্বশুর কালাম শেখ ও হিরু মিয়ার সাতদিনের রিমান্ড আবেদন করেন। এর মধ্যে আদালত কালামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করলেও হিরু মিয়ার রিমান্ড নামঞ্জুর করেন। ১৫ মে থেকে রিমান্ড কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকালে ববিতার শ্বশুরবাড়ি নড়াইলের শালবরাত গ্রামে ববিতাকে গাছের সাথে বেঁধে বেধড়ক লাঠিপেটাসহ বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়।
ববিতা জানান, তার শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন করেন। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শ্বাশুড়ি জিরিন আক্তারসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়।
বুধবার (১৩ মে) বিকেল পর্যন্ত স্বামী  শফিকুল শেখসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে হিরু মিয়াকে গ্রেফতার করা হয়।
১৪.০৫.২০১৫